পুলিশের আরও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেবে সরকার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খুব শিগগিরই পুলিশের নতুন ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেলে দ্রুত নিয়োগ কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী আরও জানান, কনস্টেবল ছাড়াও এসআই এবং পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ দেওয়া হবে। যথাসময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ পরীক্ষার মাধ্যমে এসব পদ পূরণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



