Logo
Logo
×

জাতীয়

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২১ পিএম

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তিনি সচিবালয়ের এক নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে হেঁটে যান ওসমানী স্মৃতি মিলনায়তন-এর উদ্দেশে। পরিবহন পুল ভবনের সামনে দিয়ে তার এই পদযাত্রা ছিল সংক্ষিপ্ত হলেও দৃষ্টি কাড়ে উপস্থিতদের।

প্রধানমন্ত্রী হেঁটে গেলেও তার পেছনে ধীরগতিতে এগিয়েছে গাড়িবহর। আশপাশে দায়িত্ব পালন করেন এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে সকাল ৯টা ৪ মিনিটে সচিবালয়ে পৌঁছে তিনি মন্ত্রিসভা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে তার পরবর্তী কর্মসূচি ছিল ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠান। সেখানে বেলা ১১টায় পদকপ্রাপ্তদের হাতে রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেওয়ার কথা রয়েছে।

দুপুর দেড়টায় তিনি বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন। একই দিনে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন—দুই কর্মসূচি ঘিরে রাজধানীর কেন্দ্রীয় প্রশাসনিক এলাকায় ছিল বাড়তি তৎপরতা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন