Logo
Logo
×

জাতীয়

৯ এপ্রিল শেরপুর-৩ স্থগিত ভোট ও বগুড়া-৬ উপনির্বাচন, তফসিল ঘোষণা শিগগির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

৯ এপ্রিল শেরপুর-৩ স্থগিত ভোট ও বগুড়া-৬ উপনির্বাচন, তফসিল ঘোষণা শিগগির

দীর্ঘ প্রতীক্ষার পর শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান মাছুউদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতি সম্পর্কে কমিশনের সচিব আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এবং বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হলে সেখানে নতুন করে তফসিল ঘোষণা করতে হয়।

অন্যদিকে সাধারণ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বিজয়ী হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন। সংবিধান অনুযায়ী, স্পিকার আসন শূন্য ঘোষণা করার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন বাধ্যতামূলক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন