Logo
Logo
×

জাতীয়

ঈদুল ফিতরে মিলতে পারে ৭ থেকে ১০ দিনের ছুটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

ঈদুল ফিতরে মিলতে পারে ৭ থেকে ১০ দিনের ছুটি

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। তবে এক দিনের ছুটি নিলে তারা সাত দিনের অবকাশ ভোগ করতে পারবেন।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ উপলক্ষে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত টানা পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এর আগে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে। ফলে ১৮ মার্চ (বুধবার) ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

এছাড়া ঈদুল ফিতরের পর ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। যদি কেউ ২৪ ও ২৫ মার্চ (সোমবার ও মঙ্গলবার) নৈমিত্তিক ছুটি নেন, তবে তারা টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন