Logo
Logo
×

জাতীয়

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন

ছবি : সংগৃহীত

দলীয় নিয়োগের অভিযোগে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ জন এসআই ও সার্জেন্টকে চাকরি ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, তবে শেষ পর্যন্ত অনুমোদন হয়নি। আদালতের রায় অনুযায়ী তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। কী কারণে অনুমোদন হয়নি তা জানা যায়নি। তবে তারা অবশ্যই ন্যায়বিচার পাবেন এবং নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, পুলিশের ২৭০১ জন কনস্টেবল পদ বর্তমানে খালি রয়েছে এবং এসব পদে জরুরি ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের কাজে হস্তক্ষেপ বিষয়ে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ বাধা দেয় বা হস্তক্ষেপ করে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন