Logo
Logo
×

জাতীয়

ছয় সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ, প্রজ্ঞাপন জারি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

ছয় সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ, প্রজ্ঞাপন জারি

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনসহ দেশের ছয়টি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান।

এছাড়া খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে।

‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা নির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এসব সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে তারা দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী প্রশাসকরা সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। বিধি অনুযায়ী তারা ভাতা প্রাপ্য হবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন