রোববার আশুগঞ্জে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ এএম
রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামত কাজের জন্য রোববার (২২ ফেব্রুয়ারি) আশুগঞ্জ এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। নির্ধারিত সময়ে পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং কাজ শেষে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।



