Logo
Logo
×

জাতীয়

একটি বিদেশি ভাষাকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা করা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

একটি বিদেশি ভাষাকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা করা হবে : শিক্ষা প্রতিমন্ত্রী

সরকার বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে ধাপে ধাপে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে আন্তর্জাতিক শ্রমবাজার ও উচ্চশিক্ষার চাহিদা বিবেচনায় আরবি, চীনা, জাপানি বা ফরাসি ভাষাগুলো পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সাহায্য করবে।

তিনি বলেন, নতুনভাবে গণতন্ত্রের পদযাত্রায় উত্তীর্ণ হয়েছি। দুই দশক পর আপনাদের সঙ্গে স্বাধীনতা উপভোগ করছি।

ববি হাজ্জাজ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলছি, ভাষা শিক্ষায় অনেক বেশি জোর দেব। সবার আগে মাতৃভাষা, বাংলা ভাষা শিক্ষা। ভাষা শিক্ষার মাত্রা বিশ্বমাপের করতে হবে। আপনাদের আহ্বান দেশ ও জাতির প্রতি এবং ভাষার প্রতি সম্মান রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ধর্ম নিয়ে কুরাজনীতি পছন্দ করি না। আমাদের দায়িত্ব আছে দেশ ও জাতিকে রক্ষা করার। একই সঙ্গে ইতিহাস ও সংস্কৃতিকে রক্ষা করার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন