Logo
Logo
×

জাতীয়

স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি শুরু করেছে সরকার

Icon

নিজস্ব প্র্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

স্থলভাগ ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি শুরু করেছে সরকার

নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনের মধ্যে স্থলভাগ (অনশোর) ও সমুদ্র (অফশোর) নতুন গ্যাস অনুসন্ধানের জন্য দরপত্র আহ্বানের পরিকল্পনা করেছে। উৎপাদন-অংশীদারি চুক্তি (পিএসসি) চূড়ান্ত করা এবং ২০২৭ সালের মধ্যে চুক্তি সই করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জ্বালানি খাতের রোডম্যাপ অনুযায়ী অন্তত সাতটি অনুসন্ধান কূপ, সাতটি উন্নয়ন কূপ এবং দুটি সংস্কার কূপ খননের প্রস্তাব পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হবে। ২০২৬–২৭ অর্থবছরে ৪৬টি কূপ থেকে দৈনিক ৬৫২ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে।

এছাড়া সরকারের পরিকল্পনায় রয়েছে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল, ভাসমান এলএনজি স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপন, পাইপলাইন সম্প্রসারণ এবং সিস্টেম লস কমানো। এলপিজি আমদানি, তেল শোধন ক্ষমতা বৃদ্ধি, কয়লা ও খনিজ সম্পদ জরিপসহ জ্বালানি খাতের নীতিগত সংস্কারের মাধ্যমে দক্ষতা বাড়ানোর পদক্ষেপও নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন