Logo
Logo
×

জাতীয়

রমজানে সিএনজি স্টেশন বন্ধে নতুন সময়সূচি ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

রমজানে সিএনজি স্টেশন বন্ধে নতুন সময়সূচি ঘোষণা

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে সিএনজি ফিলিং স্টেশন বন্ধে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ছয় ঘণ্টা করে দেশের সব সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা পূরণ এবং ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রথম রমজান থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

তবে ঈদুল ফিতর উপলক্ষে ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা থাকবে। এরপর ২৬ মার্চ থেকে আগের নিয়মে অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে রমজান ও ঈদে গ্যাস সরবরাহ ব্যবস্থায় চাপ কমবে এবং যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন