Logo
Logo
×

জাতীয়

রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির বিশেষ ‘এস্কর্ট’ সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

রমজান ও ঈদে নগদ অর্থ পরিবহনে ডিএমপির বিশেষ ‘এস্কর্ট’ সেবা

ছবি : সংগৃহীত

পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক লেনদেনের ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায়। এ সময়ে বড় অঙ্কের নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘এস্কর্ট’ সেবা চালু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রমজান ও ঈদে নগদ অর্থ ও মূল্যবান দ্রব্য স্থানান্তরের ক্ষেত্রে কোনো ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চাইলে পুলিশের সহায়তা নিতে পারবে। তবে সেবা প্রত্যাশীকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা রাখতে হবে।

ডিএমপি জানিয়েছে, সংশ্লিষ্ট থানা অথবা ডিএমপির কন্ট্রোল রুমে আগাম যোগাযোগ করলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। যোগাযোগের নম্বরগুলো হলো: ২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫ এবং ০১৩২০-০৩৭৮৪৬। এছাড়া জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার অনুরোধ জানানো হয়েছে।

নগরবাসীর নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজন অনুযায়ী পুলিশের এই বিশেষ সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছে ডিএমপি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন