Logo
Logo
×

জাতীয়

বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সরকারের দায়িত্ব: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৬ পিএম

বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সরকারের দায়িত্ব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিধ্বস্ত রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, জনগণের ট্যাক্সের টাকায় সরকার পরিচালিত হয়, তাই প্রতিটি পয়সার হিসাব ও কাজের স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরা জরুরি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৫ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল ও আস্থাহীন করে ফেলা হয়েছিল। কার্যকর প্রতিষ্ঠান ছাড়া একটি শক্তিশালী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করাই সরকারের প্রধান কাজ।

প্রধানমন্ত্রীর বার্তা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলার টেকসই উন্নয়ন এবং দুর্নীতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তর একে অপরের পরিপূরক। ভিন্নমত ভুলে সবাই একসঙ্গে কাজ করলে সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

গ্রামীণ জীবনের কষ্ট লাঘবের প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্রামের মানুষ বর্তমানে অনেক দুর্ভোগে আছে। কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব।

সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা দেন। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন