Logo
Logo
×

জাতীয়

বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ: বিদ্যুৎমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ পিএম

বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলাই মূল চ্যালেঞ্জ: বিদ্যুৎমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দায়িত্ব গ্রহণের পর রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি সামলানোই তার প্রধান চ্যালেঞ্জ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রোজা ও সেচ মৌসুমে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর এ খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।

মন্ত্রী জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সামগ্রিক পরিস্থিতিই বর্তমানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সংগঠন বিপ্পা সম্প্রতি জানিয়েছে, রোজার আগে তাদের ৬০ শতাংশ বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না। এ প্রসঙ্গে টুকু বলেন, যদি বিপ্পা নেতারা এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন, তবে সেটি নতুন সরকারকে ব্ল্যাকমেইল করার শামিল হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিদ্যুৎ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন