Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন এ বি এম আব্দুস সাত্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন এ বি এম আব্দুস সাত্তার

নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে নিজের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। এক বছরের চুক্তিতে এ নিয়োগ দিয়ে মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আব্দুস সাত্তারকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ গত সোমবার বাতিল করা হয়। তিনি ২০২৪ সালের ২ অক্টোবর থেকে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন