তিন বছরে তিনটি ভিন্ন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন টানা তিন বছরে তিনটি ভিন্ন সরকারকে শপথ পড়ালেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি।
এর আগে ২০২৪ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে শপথ পড়ান তিনি। তবে ওই বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যাদেরও শপথ পড়ান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
আর আজ নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ানোর মধ্য দিয়ে তিনি পরপর তিন বছরে তিনটি ভিন্ন সরকারকে শপথ পড়ালেন। অর্থাৎ ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে তিনটি আলাদা সরকারকে শপথ পড়ানোর নজির তৈরি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।



