Logo
Logo
×

জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ অতিথি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১২০০ অতিথি

ছবি- সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ ঘিরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান।

বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসারে এবং যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

আইন উপদেষ্টা জানিয়েছেন, সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন এবং একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।

প্রচলিত রীতি ভেঙে এবার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন