ছবি- সংগৃহীত
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে আজ নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাতিল করে নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব করা হলো।



