১৭ ফেব্রুয়ারি আগেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হবে।
শনিবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ১৬ বা ১৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে; এর বেশি কোনো দেরি হওয়ার সম্ভাবনা নেই।



