Logo
Logo
×

জাতীয়

২৯৭ নবনির্বাচিত এমপির গেজেট প্রকাশ, তিন দিনের মধ্যে শপথ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

২৯৭ নবনির্বাচিত এমপির গেজেট প্রকাশ, তিন দিনের মধ্যে শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম-পরিচয়সহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারসংক্রান্ত জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে কমিশন ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ওই আসনগুলোর নির্বাচিত প্রতিনিধিদের গেজেট প্রকাশ করা হয়।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার কোনো সিদ্ধান্ত কমিশনের নেই। কেউ সংক্ষুব্ধ হলে নির্বাচন ট্রাইব্যুনালে যেতে পারেন। তিনি তখনই ইঙ্গিত দিয়েছিলেন, রাতের মধ্যেই গেজেট প্রকাশ হতে পারে।

ইসির ঘোষণা অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত থাকে। পরে প্রাপ্ত ২৯৭টি আসনের ফলাফল যাচাই-বাছাই শেষে গেজেট আকারে প্রকাশ করা হয়।

ইসি সচিব জানান, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

দলভিত্তিক ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন। স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য দল মিলিয়ে পেয়েছে ১৪টি আসন।

গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এখন শপথ গ্রহণের পরই পূর্ণাঙ্গভাবে কার্যক্রমে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন