Logo
Logo
×

জাতীয়

বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

বিকাশ-নগদ-রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাকার অপব্যবহার রোধে চার দিনের জন্য মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হয়েছিল। বিকাশ, রকেট ও নগদের মতো সেবায় গ্রাহকরা প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠাতে পারেননি। এতে অনেক গ্রাহক ভোগান্তিতে পড়লেও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি রাতে এ সীমাবদ্ধতার ঘোষণা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে বিশেষ সীমা কার্যকর ছিল। এ সময়ে ব্যক্তি পর্যায়ে পিয়ার-টু-পিয়ার লেনদেনে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো এবং দৈনিক সর্বোচ্চ ১০টি লেনদেনের সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধ স্বাভাবিক নিয়মে চলেছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, এ সময় সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুত থানায় রিপোর্ট দেওয়ার নির্দেশনা ছিল। প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে বিশেষ ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে বলা হয়েছিল।

নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার রাত থেকে সব ধরনের লেনদেন স্বাভাবিকভাবে চালু হয়েছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে বলে জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন