Logo
Logo
×

জাতীয়

নির্বাচনে ভোটারদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

নির্বাচনে ভোটারদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বার্তায় বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় পুনর্ব্যক্ত করেছে যে নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে নারী ও মেয়েদের অধিকার বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ এবং যারা বৈষম্য বা লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে রয়েছেন, তাদের অধিকারও অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি, বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে উদ্বেগ রয়েছে। রাজনৈতিক নেতা, কর্মী, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারী নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি এবং ছবি বিকৃত করে অপব্যবহারসহ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের শিকার হচ্ছেন।

সংস্থাটি বলছে, নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা জরুরি। এজন্য রাজনৈতিক দল, নেতা ও সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন নারীর প্রতি কোনো ধরনের হয়রানি বা সহিংসতা না ঘটে।

জাতিসংঘ জানিয়েছে, তারা সব অংশীজনের সঙ্গে কাজ করছে নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করছে। পাশাপাশি কর্তৃপক্ষ যেন নিরাপত্তা, আইনের শাসন ও প্রতিটি ব্যক্তির অধিকার রক্ষায় পদক্ষেপ অব্যাহত রাখে, সে প্রত্যাশাও ব্যক্ত করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন