Logo
Logo
×

জাতীয়

দুর্নীতির সূচকে এক ধাপ অবনতি, ১৩তম স্থানে বাংলাদেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

দুর্নীতির সূচকে এক ধাপ অবনতি, ১৩তম স্থানে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এক ধাপ পিছিয়ে ১৩তম স্থানে নেমেছে বাংলাদেশ। আগের বছর অর্থাৎ ২০২৪ সালে অবস্থান ছিল ১৪তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫ অনুযায়ী এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সূচকটি প্রকাশ করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ২৩, যা আগের বছরের তুলনায় এক ধাপ কম। তবে অন্য দেশগুলো আরও খারাপ করায় সূচকে বাংলাদেশের অবস্থান এক ধাপ এগিয়েছে। গত ১২ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন স্কোর পেয়েছে বাংলাদেশ।

সিপিআই অনুসারে, বৈশ্বিক গড় স্কোর ৪২ হলেও বাংলাদেশ পেয়েছে তার প্রায় অর্ধেক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তান ছাড়া সবচেয়ে বেশি দুর্নীতির মাত্রা বাংলাদেশে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে সবচেয়ে কম দুর্নীতি হয়েছে ডেনমার্কে, যেখানে স্কোর ৮৯। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া, যাদের স্কোর মাত্র ৯।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে সংস্কারপ্রক্রিয়ার দুর্বলতা ও মাঠপর্যায়ে দুর্নীতির কারণে। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতার দৃষ্টান্ত তৈরি করতে পারেনি, ফলে একটি বড় সুযোগ হারানো হয়েছে।”

তিনি আরও বলেন, দুর্নীতি থেকে উত্তরণে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ও আমলাতন্ত্রের দলীয়করণ পরিস্থিতিকে আরও জটিল করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন