Logo
Logo
×

জাতীয়

যমুনার নিরাপত্তায় রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

যমুনার নিরাপত্তায় রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি জানায়, রাষ্ট্রীয় ভবন যমুনার সার্বিক নিরাপত্তা জোরদার করতে কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা জুড়ে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন।

এ সময় সরকারি চাকরিজীবীরা বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা আন্দোলন থেকে একচুলও সরবেন না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন