Logo
Logo
×

জাতীয়

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৭ পিএম

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের সতর্কতা

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রতারণামূলক ফোনকল থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি একটি প্রতারক চক্র নির্বাচন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সম্মানি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। এ উদ্দেশ্যে তারা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে ফোনকল করছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে বিধি অনুযায়ী প্রিসাইডিং অফিসারদের মাধ্যমে সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্মানি প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করার প্রয়োজন নেই।

এমতাবস্থায়, নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন