Logo
Logo
×

জাতীয়

ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৫ এএম

ভোরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার ভূমিকম্প

আজ মঙ্গলবার ভোরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পটি ‘হালকা’ শ্রেণির। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন