Logo
Logo
×

জাতীয়

রোজায় ৬৫০ টাকা নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি করবে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম

রোজায় ৬৫০ টাকা নির্ধারিত দামে গরুর মাংস বিক্রি করবে সরকার

ছবি : সংগৃহীত

আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সুলভ মূল্যে গরুর মাংস, মুরগির মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভায় জানানো হয়, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, এবারের রমজানে বিক্রির স্থান বাড়িয়ে মোট ৪৮টি স্থানে এসব পণ্য সরবরাহ করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, রোজাদারদের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরবরাহকারীদের সঙ্গে আলোচনা করে এ বছর আরও বেশি স্থানে সুলভ মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করা হবে।

সরকারি এই পদক্ষেপ রমজান মাসে মানুষের জন্য খাদ্যপণ্যের সহজলভ্যতা ও সাশ্রয় নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন