Logo
Logo
×

জাতীয়

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে বসছেন প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭ এএম

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে বসছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে এ সভা অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট রংপুরের আবু সাঈদের বাড়িতে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

তারও আগে গত ৮ আগস্ট ফ্রান্স থেকে দেশে ফিরে এয়ারপোর্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন