Logo
Logo
×

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহিদ দিবস পালনের নির্দেশ

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৩:২৪ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহিদ দিবস পালনের নির্দেশ

দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস এবং ১৬ জুলাই ‘জুলাই শহিদ’ দিবস পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার (৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে। এদিন জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে আরও বলা হয়, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এদিন জুলাই শহিদ দিবস হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সিদ্ধান্ত দেশের সব স্কুল, কলেজে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন