Logo
Logo
×

মিডিয়া

সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩

Icon

আরাফাত হোসেন, ঢাকা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা, আহত ৩

শিক্ষার্থীদের হামলার শিকার হওয়া তিন সাংবাদিক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিকরা হলেন— দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর জহিরুল ইসলাম, আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত সবার অবস্থাই আশঙ্কাজনক।

রোববার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংবাদিকরা সেখানে তথ্য ও সংবাদ সংগ্রহ করছিলেন। হঠাৎ একদল যুবক সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের বেধড়ক মারধর করে। হামলায় অংশ নেওয়া যুবকেরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয় বলে জানা গেছে।

পরে ঘটনাস্থল থেকে আহত সাংবাদিকদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। এই হামলার ঘটনায় ঢাবি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন