Logo
Logo
×

মিডিয়া

যুগের চিন্তা ২৪ -এর ফেসবুক পেজে ৫ লাখ ফলোয়ার পূর্ণ

Icon

আরাফাত হোসেন

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম

যুগের চিন্তা ২৪ -এর ফেসবুক পেজে ৫ লাখ ফলোয়ার পূর্ণ

যুগের চিন্তা 24 অফিসিয়িাল ফেইসবুক পেজ

সরকার নিবন্ধিত অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘যুগের চিন্তা ২৪’-এর অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা ৫ লাখের মাইলফলক স্পর্শ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দ্রুততম সময়ে পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ এই অর্জন সম্ভব হয়েছে।

এই গৌরবময় অর্জন প্রসঙ্গে ‘যুগের চিন্তা ২৪’-এর সম্পাদক ও প্রকাশক আবু আল মোরছালিন বাবলা পাঠকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই অর্জন আমাদের সম্মানিত পাঠকদের। তাদের নিরবচ্ছিন্ন ভালোবাসা ও আস্থাই আজ আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে। 

তিনি আরও বলেন সরকার নিবন্ধিত গণমাধ্যম হিসেবে আমরা সব সময় দায়িত্বশীল ও নির্ভীক সাংবাদিকতার ধারা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনেও আমরা সত্যের পক্ষে অবিচল থেকে পাঠকদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করে যাব।

প্রতিষ্ঠালগ্ন থেকেই পোর্টালটি দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি ও বিনোদনসহ সব ধরণের খবর নিরপেক্ষভাবে প্রকাশ করে আসছে। ৫ লাখ ফলোয়ারের এই মাইলফলক উদযাপনে পোর্টালটির পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছে যুগের চিন্তা ২৪ পরিবার।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন