Logo
Logo
×

মিডিয়া

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব)। মঙ্গলবার (১০ মার্চ) নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। ফলে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

এর আগে সরকার আসন্ন ঈদুল ফিতর ও শবেকদর উপলক্ষে ১৮ মার্চকে বিশেষ ছুটি ঘোষণা করে। এতে সরকারি চাকরিজীবীরা ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন। তবে জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা এই ছুটির আওতামুক্ত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন