Logo
Logo
×

আইন-আদালত

হাইকোর্টে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান, সাজা স্থগিত রেখে আপিল গ্রহণ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১১:৩৮ এএম

হাইকোর্টে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান, সাজা স্থগিত রেখে আপিল গ্রহণ

হাইকোর্টে জামিন পেলেন ডা. জুবাইদা রহমান

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ড পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার দণ্ডের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে ডা. জুবাইদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ্।

অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আসিফ হাসান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন