Logo
Logo
×

আইন-আদালত

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, উসকানি ও নির্দেশনার অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৫, ০৩:০৮ পিএম

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, উসকানি ও নির্দেশনার অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, হত্যার উসকানি, প্ররোচনা ও সরাসরি নির্দেশসহ পাঁচটি গুরুতর অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা এই প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেন।

পরে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তারা জানান, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে তদন্ত শুরু হয়। জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত শেষ করতে ট্রাইব্যুনাল ২০ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করেছিল।

সেই নির্দেশনা অনুযায়ী তদন্ত শেষ করে সোমবার প্রতিবেদন জমা দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে এক ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, প্রতিবেদন হাতে পাওয়ার পরই শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

প্রাথমিকভাবে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নামও যুক্ত করা হয়।

জানা গেছে, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে ট্রাইব্যুনাল দুই মাস সময় দিয়েছিল।

এই মামলাগুলোর মূল অভিযোগ ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যাকে কেন্দ্র করে গঠিত। তদন্ত সংস্থা বলছে, দায়ীদের বিচারের মাধ্যমে এ ধরনের অপরাধের বিরুদ্ধে শক্ত বার্তা দেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন