Logo
Logo
×

আইন-আদালত

শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম

শাহজালাল রুমিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

গাজীপুরের টঙ্গীতে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত অভিভাবক শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত তাকে আগামী চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।

আদালতে শুনানিতে শাহজালাল রুমির পক্ষে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন এবং অ্যাডভোকেট এইচ. এম. রুহুল আমিন মোল্লা।

মামলার সূত্রে জানা যায়, টঙ্গীর একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনা সামনে আসার পর মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে শাহজালাল রুমির বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন।

পরবর্তীতে গ্রেপ্তার এড়াতে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি। ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তাকে সরাসরি আগাম জামিন না দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

শাহজালাল রুমির আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন জানিয়েছেন, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন