জুলাই গণঅভ্যুত্থান মামলায় সাংবাদিক দম্পতির আংশিক জামিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:২১ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। ফারজানা রুপা ছয়টি মামলায় এবং শাকিল আহমেদ পাঁচটি মামলায় জামিন পেয়েছেন। তবে দুজনের বিরুদ্ধে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।



