Logo
Logo
×

আইন-আদালত

অবৈধ ফ্ল্যাট মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

অবৈধ ফ্ল্যাট মামলায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ গঠন ৬ মে

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ দিন ধার্য করেন।

গত বছরের ১৫ এপ্রিল দুদক টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে। অভিযোগে বলা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই গুলশান-২ এর ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখল ও পরে রেজিস্ট্রি করেন।

পরে তদন্ত শেষে গত ১১ ডিসেম্বর দুদক টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। আদালত আগামী ৬ মে অভিযোগ গঠন শুনানি গ্রহণ করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন