Logo
Logo
×

আইন-আদালত

আবু সাঈদ হত্যা মামলায় রায় আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ এএম

আবু সাঈদ হত্যা মামলায় রায় আজ

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোট ৩০ আসামির বিরুদ্ধে এ রায় দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে গ্রেফতার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

গ্রেফতার ছয় আসামি হলেন— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

আলোচিত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা হয় ২০২৫ সালের ২৪ জুন। এরপর ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই দিনে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

৬ আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের পরদিন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শহীদ আবু সাঈদের বাবা মুকুল হোসেন প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। দীর্ঘ কয়েক মাস ধরে চলা সাক্ষ্যগ্রহণে মোট ২৫ জন সাক্ষী সাক্ষ্য দেন, যার মধ্যে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছিলেন গুরুত্বপূর্ণ সাক্ষী।

চলতি বছরের ১৩ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ২০ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত যুক্তিতর্ক চলে। ওই দিন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ৫ মার্চ রায়ের তারিখ নির্ধারণ করা হয়। আজ সেই আলোচিত মামলার রায় ঘোষণা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন