এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
আজ বুধবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন ফি ১ হাজার টাকা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে প্রিপেইড টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে পরিশোধ করতে হবে।



