Logo
Logo
×

আপনার স্বাস্থ্য

সাহরিতে এড়িয়ে চলবেন যেসব খাবার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:৪৯ পিএম

সাহরিতে এড়িয়ে চলবেন যেসব খাবার

রোজায় সুস্থ থাকতে সেহরির খাবার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিক খাদ্য নির্বাচন করতে না পারলে তা আপনার স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ হতে পারে। সঠিক খাদ্যাভ্যাস না হলে সারাদিন ক্লান্তি, পানিশূন্যতা ও হজমের সমস্যায় ভুগতে হতে পারে। তাই সাহরিতে কী খাবেন আর কী খাবেন না—সে বিষয়ে সচেতন থাকা জরুরি। চলুন জেনে নেওয়া যাক-

প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার

প্রসেসড বা প্যাকেটজাত খাবারে সাধারণত অতিরিক্ত লবণ, চিনি ও অস্বাস্থ্যকর চর্বি থাকে। এসব খাবার দ্রুত ক্ষুধা বাড়ায় এবং হজমে সমস্যা সৃষ্টি করতে পারে। ফলে রোজার সময় দুর্বলতা ও অস্বস্তি দেখা দিতে পারে।

ভাজাপোড়া ও অতিরিক্ত তেলযুক্ত খাবার

অতিরিক্ত তেলে ভাজা খাবার সেহরিতে খেলে বদহজম, পেট ফাঁপা ও অস্বস্তির আশঙ্কা থাকে। এসব খাবার শরীর ভারী করে তোলে এবং সারাদিন অস্বস্তি বাড়াতে পারে।

চা-কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয়

সেহরিতে চা বা কফি পান করলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। ক্যাফেইন প্রস্রাবের পরিমাণ বাড়ায়, ফলে রোজার সময় তৃষ্ণা বেশি লাগে। তাই সেহরিতে এসব পানীয় এড়িয়ে চলাই ভালো।

অতিরিক্ত মিষ্টি ও ডেজার্ট

চিনি-সমৃদ্ধ মিষ্টি বা ডেজার্ট রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে আবার দ্রুত কমিয়ে দেয়। এতে কিছু সময় পরেই দুর্বলতা অনুভূত হতে পারে। তাই সেহরিতে মিষ্টিজাতীয় খাবার না রাখাই উত্তম।

অতিরিক্ত খাবার গ্রহণ

অনেকে মনে করেন, বেশি খেলে সারাদিন শক্তি পাওয়া যাবে। কিন্তু অতিরিক্ত খাবার হজমের সমস্যা ও পেটের অস্বস্তির কারণ হতে পারে। তাই পরিমিত ও সুষম খাবার গ্রহণই শ্রেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন