Logo
Logo
×

আপনার স্বাস্থ্য

ছানি রোগে আক্রান্ত ৯ কোটি মানুষ, দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান ডব্লিউএইচওর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম

ছানি রোগে আক্রান্ত ৯ কোটি মানুষ, দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান ডব্লিউএইচওর

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখের ছানি দূর করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, সস্তা ও সহজলভ্য চিকিৎসা থাকা সত্ত্বেও আক্রান্তদের অর্ধেকের বেশি অস্ত্রোপচারের সুযোগ পাচ্ছেন না।

সম্প্রতি দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষ ছানিজনিত সমস্যায় ভুগছেন। গত ২০ বছরে ছানি অপারেশনের হার ১৫ শতাংশ বাড়লেও বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে চাহিদা পূরণ সম্ভব হয়নি। বর্তমান গতিতে চললে ২০৩০ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকান অঞ্চলে পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে প্রতি চারজনের মধ্যে তিনজনই চিকিৎসা পান না। নারীরা পুরুষদের তুলনায় আরও বেশি পিছিয়ে আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, অতিরিক্ত খরচ এবং অসচেতনতা প্রধান বাধা হিসেবে চিহ্নিত হয়েছে।

চোখের লেন্সের অস্বচ্ছতা বা ছানি দূর করতে মাত্র ১৫ মিনিটের অস্ত্রোপচার যথেষ্ট। ডায়াবেটিস, তামাক ব্যবহার এবং অতিরিক্ত ইউভি রশ্মি ছানি পড়ার ঝুঁকি বাড়ায়।

ডব্লিউএইচওর মতে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় চোখের পরীক্ষা অন্তর্ভুক্ত করা এবং গ্রামীণ এলাকায় দক্ষ জনবল বাড়ানোর মাধ্যমে এ অন্ধত্ব দূর করা সম্ভব। সংস্থাটি নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন