Logo
Logo
×

বিনোদন

প্রথম দিনেই আয়ের রেকর্ড গড়ল শাকিব খানের ‘তাণ্ডব’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১২:৪৩ পিএম

প্রথম দিনেই আয়ের রেকর্ড গড়ল শাকিব খানের ‘তাণ্ডব’

ছবি- সংগৃহীত

ঈদ মানেই এখন মেগাস্টার শাকিব খানের দাপট। ‘তাণ্ডব’ মুক্তি পেতেই প্রায় প্রতিটি শো হাউসফুল যাচ্ছে। তাই সব মিলিয়ে এবারের ঈদে তাণ্ডব দর্শকদের আগ্রহের তুঙ্গে।  

‘তাণ্ডব’ মুক্তির প্রথমদিনেই পেছনে ফেলেছে ২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি প্রাপ্ত সিনেমা ‘দরদ’কে। মুক্তির প্রথমদিন সর্বোচ্চ আয়ের রেকর্ডটি এখন ‘তাণ্ডবে’র দখলে। শুধুমাত্র মাল্টিপ্লেক্সের আয় দিয়ে বাংলা সিনেমাটি নতুন ইতিহাস গড়ল।

গত বছর মুক্তি প্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। অন্যদিকে ‘তাণ্ডব’ মুক্তির প্রথমদিন মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ৩৬ লাখ ৭৪ হাজার। 

পরিচালক রায়হান রাফী নিজের ফেসবুকে আয়ের কার্ডটি শেয়ার করেছেন। যেখানে দাবি করা হয়, বাংলা চলচ্চিত্র ইতিহাসে ছবি মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল ‘তাণ্ডব’।দর্শকদের চাহিদার কথা চিন্তা করে স্টারসিনেপ্লেক্সে শো বাড়ানো হয়েছে। 

রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন