Logo
Logo
×

বিনোদন

অস্কার দৌড়ে হেরে গেল ‘লাপাতা লেডিজ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

অস্কার দৌড়ে হেরে গেল ‘লাপাতা লেডিজ’

ছবি : সংগৃহীত

ভারতে গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাপাতা লেডিজ’। ভারতের গ্রামের বউদের নিয়ে গল্পে নির্মাণ করা হয় বলিউড ছবি ‘লাপাতা লেডিজ’। সেই গল্প আর পৌঁছাল না বিশ্বমঞ্চে। আমির খান ও কিরণ রাওয়ের এই ছবি টিকতে পারলো না অস্কার দৌড়ে।

গণমাধ্যমের খবর, সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় ভোটাভুটির জন্য মোট ১৫টি ছবিকে বেছে নেয়া হয়। সেখানে ভারতের পক্ষ থেকে পাঠানো হয় ‘লাপাতা লেডিজ’। কিন্তু সেই ছবি ছিটকে যায় অস্কারের বাছাই পর্ব থেকেই। এতে হতাশ অনুরাগীরা।

প্রায় পাঁচ কোটি রুপির বাজেটে তৈরি এই ছবির আয় পঁচিশ কোটির একটু বেশি।

তবে সমালোচক মহলে তা সমাদৃত হলেও পরবর্তী সময় ওটিটিতে বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু একাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিতে পারলো না।

প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি। কিন্তু সে বছর এই পুরস্কার পায় ‘নো ম্যান’স ল্যান্ড’।

‘লাগান’ ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ। আর ‘লাপাতা লেডিজ’ তার পরিচালনায় তৈরি এবং ছবির প্রযোজনাতেও তিনি অংশীদার। ছবির জন্য আমেরিকায় গিয়েও ছবির প্রচার করেছিলেন কিরণ-আমির। কিন্তু তাতেও লাভ হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন