বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বরঙের আয়োজনে ‘পুজো বাড়ির গান’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
বাংলাদেশে প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ১৩টি গানের বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে দেশের জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ। ‘পুজো বাড়ির গান’ শিরোনামের এই আয়োজনে ফুটে উঠেছে পূজার আনন্দ, ঐতিহ্য ও বাঙালির চিরচেনা সাংস্কৃতিক আবহ।
সুকন্যা মজুমদার, রেহান রাসুল, পূজা, সুস্মিতা সাহা, সিঁথি সাহা, ক্লোজআপ তারকা সালমা, পুতুল, সন্দীপন ও সজীবসহ একাধিক শিল্পীর অংশগ্রহণে সাজানো হয়েছে এই বিশেষ সংগীত আয়োজন।
বিশ্বরঙের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানগুলো প্রকাশ করা হচ্ছে। দর্শক-শ্রোতারা বিশ্বরঙের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গিয়ে গানগুলো উপভোগ করতে পারবেন।
শারদীয় দুর্গোৎসবের আবহে বাংলা গান ও বাঙালির ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। সংগীতের মধ্য দিয়ে পূজার আনন্দ, আবেগ ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিশ্বরঙের এই উদ্যোগ।
পরিকল্পনা ও পরিচালনা: বিপ্লব সাহা
চিত্রগ্রহণ: অনিক চন্দ ও বি সি ইমরান
সম্পাদনা ও রং বিন্যাস: বি সি ইমরান
*বিশেষ কৃতজ্ঞতা:* তানভীর আলম সজীব ও সুকন্যা মজুমদার



