Logo
Logo
×

বিনোদন

নানা পাটেকরের জনপ্রিয় ৫ সিনেমা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

নানা পাটেকরের জনপ্রিয় ৫ সিনেমা

বলিউডের অন্যতম জনপ্রিয় ও বহুমাত্রিক অভিনেতা নানা পাটেকর। দীর্ঘ ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্র এবং নিজস্ব অভিনয়শৈলী দিয়ে তিনি হিন্দি সিনেমায় অনন্য এক স্থান তৈরি করে নিয়েছেন। 

গম্ভীর অপরাধ জগতের খলনায়ক থেকে শুরু করে চমৎকার কমিক টাইমিং—সব রূপেই তিনি দর্শকদের করেছেন মুগ্ধ। ভারতের গোয়ায় স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান ৭৫ বয়সি এই বর্ষীয়ান অভিনেতা। 

ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সব সিনেমায় কাজ করা এই কিংবদন্তিকে স্মরণ করে তার স্মরণীয় ও দর্শকনন্দিত ৫টি সিনেমা নিচে তুলে ধরা হলো:

পরিন্দা 

বিধু বিনোদ চোপড়ার ১৯৮৯ সালের অপরাধবিষয়ক এই ক্রাইম ড্রামা সিনেমাটি নানা পাটেকরের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। দুই ভাই কিষাণ ও কারানের জীবনের টানাপোড়েন নিয়ে সিনেমাটির গল্প। 

এতে মুম্বাইয়ের নির্মম গ্যাংস্টার ‘আন্না’ চরিত্রে দারুণ অভিনয় করেন নানা পাটেকর। তার সাবলীল অথচ তীব্র প্রকাশভঙ্গি আন্না চরিত্রটিকে হিন্দি সিনেমার ইতিহাসের অন্যতম স্মরণীয় খলনায়কে পরিণত করেছে।

অব তাক ছাপ্পান 

২০০৪ সালের এই ক্রাইম ড্রামায় এনকাউন্টার স্পেশালিস্ট পুলিশ অফিসার ‘সাধু আগাশে’র ভূমিকায় দেখা যায় নানা পাটেকরকে। এটি কোনো সাধারণ বাণিজ্যিক পুলিশ সিনেমা নয়; বরং অপরাধ দমন করতে গিয়ে একজন পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনের নির্মম বাস্তবতা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। নানা পাটেকরের বাস্তবসম্মত অভিনয় সিনেমাটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।

ক্রান্তিবীর 

এই সিনেমায় নানা পাটেকরের অভিনয় সবচেয়ে শক্তিশালী রূপ নেয়। তিনি ‘প্রতাপ’ নামের এক লক্ষ্যহীন ও মদ্যপ যুবকের চরিত্রে অভিনয় করেন, যে পরবর্তীতে সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। 

হিন্দু ও মুসলিমের রক্তের মধ্যে যে কোনো ভেদাভেদ নেই—সিনেমাটিতে নানা পাটেকরের দেওয়া এই ঐতিহাসিক ডায়ালগটি আজও দর্শকের মুখে মুখে ফেরে।

অগ্নি সাক্ষী 

১৯৯৬ সালের এই থ্রিলার সিনেমায় মনিশা কৈরালা এবং জ্যাকি শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন নানা পাটেকর। বিয়ের পর এক নারীর অতীত কীভাবে তার নতুন জীবনে আতঙ্ক ডেকে আনে, তা নিয়ে এগিয়ে যায় ছবির গল্প। 

এক জটিল ও মনস্তাত্ত্বিক চরিত্রে নানা পাটেকরের রূপায়ণ সিনেমাটির রহস্য ও টানটান উত্তেজনা অনেক বাড়িয়ে দিয়েছিল।

ওয়েলকাম 

যারা নানা পাটেকরকে শুধু গম্ভীর বা রাগী চরিত্রেই দেখে অভ্যস্ত, তাদের জন্য ২০০৭ সালের ‘ওয়েলকাম’ ছিল এক চরম চমক। আনিস বাজমি পরিচালিত এই ক্লাসিক কমেডি সিনেমায় ডন ‘উদয় শেঠি’ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের হাসিয়ে মারেন। অনিল কাপুরের (মজনু ভাই) সঙ্গে তার কমেডি টাইমিং এবং হাস্যরসাত্মক সংলাপ আজও মিম সংস্কৃতির অংশ হয়ে আছে। 

উল্লেখ্য, নানা পাটেকর তার ক্যারিয়ারের পরের বছরগুলোতেও বিভিন্ন ধারার সিনেমায় কাজ করে গেছেন। ‘রাজনীতি’, ‘ওয়েলকাম টু জঙ্গল’ এবং ‘ও রোমিও’-র মতো সিনেমাগুলোতেও তার উপস্থিতি ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন