Logo
Logo
×

বিনোদন

সুইমিংপুলে জলকেলিতে ছেলের সঙ্গে পরীমনির খুনসুটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম

সুইমিংপুলে জলকেলিতে ছেলের সঙ্গে পরীমনির খুনসুটি

ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সিনেমায় এখন খুব একটা দেখা না গেলেও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে নিয়মিতই আছেন। নিজের ভালোলাগা, মন্দলাগা—সব কিছুই তিনি তার ভক্ত-অনুরাগীদের মধ্যে শেয়ার করে নেন। এবারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি ছেলেকে নিয়ে সুইমিংপুলে জলকেলিতে মেতে ওঠার মুহূর্ত জানান দিলেন পরীমনি।

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর সন্তানদের নিয়েই নিজের জীবন গুছিয়ে নিয়েছেন এ অভিনেত্রী। কাজের পাশাপাশি সন্তানদের সময় দেওয়াকেও গুরুত্ব দেন তিনি। অভিনয়ের পাশাপাশি সন্তানদের নিয়েও ব্যস্ত সময় কাটাতে সিদ্ধহস্ত। কাজের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি নিয়মিতই সামাজিক মাধ্যমে প্রকাশ করে থাকেন পরীমনি।

এবার ছেলে শাহীম মুহাম্মদ পুণ্যকে নিয়ে সুইমিংপুলে জলকেলিতে মেতে ওঠার একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। সন্তানদের ঘিরে বিভিন্ন আনন্দঘন মুহূর্তও ভক্তদের সঙ্গে শেয়ার করতেও এতটুকু দ্বিধাবোধ করেন তিনি। আবার তাদের মা-ছেলের ছবি প্রকাশের সুন্দর মুহূর্তগুলো নিয়ে প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা। যদিও পরীমনির বড় ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য ছাড়াও তার পরিবারে রয়েছে দত্তক নেওয়া ছেলে ও কন্যাসন্তান সাফিয়া সুলতানা প্রিয়ম। 

পরীমনির সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, সুইমিংপুলে ছেলেকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন। কখনো পানিতে ছেলের সঙ্গে খুনসুটি, আবার কখনো হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ছবিগুলোতে মা-ছেলের স্বতঃস্ফূর্ত আনন্দের মুহূর্ত ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে পরীমনির এমন পোস্টে তার ভক্ত-অনুরাগরাও ভালোবাসা জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন