Logo
Logo
×

বিনোদন

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, আটক ৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, আটক ৩

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এই হামলার জন্য চাঁদাবাজদের দায়ী করে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ইসিবি চত্বরের কাছে স্টুডিওর ভবনটি নিয়ে জমিজমা–সংক্রান্ত একটি বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে।

ভিডিওতে ভাঙচুর করা স্টুডিও ঘুরে ঘুরে দেখান সালমান। স্টুডিওর কর্মীরা এ সময় কান্নায় ভেঙে পড়লে তাদেরকে সান্ত্বনা দেন তিনি।

রাত পৌনে ২টায় ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান বলেন, ‘এটা আমাদের ব্রাউন ফ্রি স্টুডিওর শেষ ট্রিপ। একটু আগে এখানে হামলা হয়েছে এবং পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশে শিল্প, সংস্কৃতি ও বিনোদন জগতে এমন নান্দনিক স্টুডিও আর দ্বিতীয়টি ছিল না। আজ সেই জিনিসটা ধ্বংস হয়ে গেল।’

সালমান বলেন, ‘বাংলাদেশে আপনি যদি কোনো কিছু করতে চান এবং কারও তোষামোদ না করেন বা সিকিউরিটির জন্য টাকা না দেন—তাহলে আপনার সঙ্গে এমনটাই হবে। আমি সব সময় বলি, পায়ের নিচের মাটি শক্ত না থাকলে বাংলাদেশে কিছু করা উচিত না।’

সালমান পরে অভিযোগ করে বলেন, হামলাকারীদের মূল লক্ষ্য হয়তো ওই ভবনের মালিক ছিলেন এবং তার কাছে হয়তো চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে।

তিনি বলেন, তারা হয়তো চাঁদা বা এ–জাতীয় কিছু দাবি করেছিল...। ভবনের মালিকের সম্পত্তির ক্ষতি করতে গিয়ে আমার সম্পত্তির ক্ষতি করা হয়েছে।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, জমি নিয়ে ‘নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেড’ এবং মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনের মধ্যে বিরোধ রয়েছে। এর জের ধরেই মূলত ভবনটিতে হামলা চালানো হয়েছে। হামলায় গোলাম মহিউদ্দিনের লোকজন জড়িত বলে অভিযোগ উঠেছে।

ওসি জানান, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে তার স্টুডিও তৈরি করেছিলেন। 

এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন