Logo
Logo
×

বিনোদন

গানের জগতে পা রাখলেন হানিয়া আমির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

গানের জগতে পা রাখলেন হানিয়া আমির

হানিয়া আমির। ছবি: সংগৃহীত

হানিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত গানটিতে তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করা ব্যক্তিদের প্রসঙ্গ উঠে এসেছে। পাশাপাশি নিজের বিপুলসংখ্যক ভক্তের কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। যারা তাকে অনুসরণ করেন এবং সর্বত্র তার পিছু নেন।

গানটির মাধ্যমে সমালোচকদের উদ্দেশে বেশ আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন হানিয়া। নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত নন; এমনটাই স্পষ্ট করেছেন নিজের গানের কথায়। বরং সমালোচকদের এসব কথাকে গুরুত্ব না দেয়ার বার্তাই দিয়েছেন তিনি।

রাখি বলেন, ‘হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?’ এরপর তাকে কোনো ধরনের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে বলেন, হানিয়া স্বর্গের কন্যার মতো এবং তার মুখে রয়েছে ঐশ্বরিক আলো। যারা তার সৌন্দর্যে ঈর্ষান্বিত, তাদের কথায় কান না দেয়ার বার্তাও দেন রাখি।

হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে রাখি আরও বলেন, শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে।

হানিয়ার প্রথম গানে রাখি সাওয়ান্তের উপস্থিতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে বর্ণনা করেছেন। অভিনয়ের বাইরে সংগীতে হানিয়ার এই নতুন যাত্রা তাই এরই মধ্যে ভক্ত ও অনুরাগীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন