Logo
Logo
×

বিনোদন

অস্ট্রেলিয়ায় শাবনূর-তাসকিনের আনন্দময় সন্ধ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

অস্ট্রেলিয়ায় শাবনূর-তাসকিনের আনন্দময় সন্ধ্যা

পরিবার নিয়ে লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন বাংলা চলচ্চিত্রের প্রথম নারী সুপারস্টার শাবনূর। অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশি কমিউনিটিতে বেশ জনপ্রিয় তিনি। বিশেষ দিনে নানা আয়োজন, ছোট-বড় মিলনমেলার প্রিয়মুখ হয়ে ওঠেন শাবনূর। 

দেশ থেকে তারকা কেউ অস্ট্রেলিয়ায় পা রাখলে ডাক পরে শাবনূরের বাসায়। তার আতিথ্য নিতেই হয়, এ যেন নিয়ম বানিয়ে ফেলেছেন তিনি। এমন কিছুই ঘটল বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে। অখণ্ড অবসরে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় বেড়াচ্ছেন তাসকিন। সিডনিতে শাবনূরের আতিথ্য তাকে নিতে হলো। 

এবার শাবনূরের ভাইয়ের বাসায় সব আয়োজন। শাবনূরের বিবিকিউ পার্টিতে তাসকিন ও তার পরিবার। দুই পরিবারের হাস্যোজ্জ্বল, আনন্দময় মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া গেছে। 

তাসকিনকে ধন্যবাদ জানিয়ে শাবনূর নিজের ফেসবুকে লিখেছেন, ‘গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বিবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিলো। তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।’ 

তাসকিনও একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘দারুণ একটি সন্ধ্যা ও বিবিকিউ রাত কাটল। ধন্যবাদ শাবনূর আপু এবং তার পরিবারকে আমাদের আতিথ্য দেওয়ার জন্য।’ 

অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। টেস্ট সিরিজ বাংলাদেশ ড্র করেছে ১-১ ব্যবধানে। ঐতিহাসিক এই সফরে তাসকিনও ছিলেন। খেলার পর বেশিরভাগ ক্রিকেটার দেশে ফিরলেও তাসকিন, তাইজুল, মুমিনুলরা এখনও অস্ট্রেলিয়ায়। নাজমুল হোসেন, শরিফুল দেশে ফিরেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন