Logo
Logo
×

বিনোদন

কালজয়ী সংগীতশিল্পী রবি দে মারা গেছেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৯:২২ এএম

কালজয়ী সংগীতশিল্পী রবি দে মারা গেছেন

বিনোদন ইন্ডাস্ট্রিতে আবারও শোকের ছায়া। একজনের মৃত্যুর রেশ কাটিয়ে ওঠার আগেই আরেক নক্ষত্র পতনের খবর। অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যুর শোক শেষ না হতেই এবার সামনে এল নতুন তথ্য। দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এক্সটেনশনে বন্ধ ঘর থেকে কালজয়ী সংগীতশিল্পী রবি দের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে ৭০ বছর বয়স হয়েছিল তার।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, গত ১৪ আগস্ট রাত ১১টার দিকে বাড়ি থেকে দুর্গন্ধ বের হয়। পরে প্রতিবেশীরা পুলিশ কনট্রোল রুমে (পিসিআর) ফোন করে বিষয়টি জানায়। তারপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শেষ যোগাযোগের প্রায় তিনদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গত তিন বছর ধরে সেখানে একাই বসবাস করছিলেন গায়ক রবি দে। তার বাসা থেকে দুর্গন্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, বাড়ির প্রধান গেট লোহার তৈরি এবং সেটি ভেতর থেকে তালাবদ্ধ। ভেতরে প্রবেশ করার বিকল্প কোনো পথ নেই। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য এআইআইএমএস’র মর্গে পাঠায়। পরে গত ১৬ আগস্ট ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের সময় পুলিশ রবি দে’র দুই ছেলে তর্জ দে ও রঙ্গন দে’র জবানবন্দি নথিভুক্ত করে। লাজপত নগর-২ এলাকায় বসবাসকারী দুই ছেলেই পেশায় সংগীতশিল্পী। তারা পুলিশকে জানিয়েছেন―অনেক বছর আগে তাদের মা-বাবার বিচ্ছেদ হয়েছে এবং কাজের ব্যস্ততার জন্য গত দুই-তিনদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তারা।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে কোনো অন্তর্ঘাত বা ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়নি। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ ধারার অধীনে ঘটনার তদন্ত বা ইনকোয়েস্ট কার্যক্রম শুরু হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন