Logo
Logo
×

বিনোদন

আমার এই সুন্দর জীবন তোমার জন্য হয়েছে: পরীমনি

Icon

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

আমার এই সুন্দর জীবন তোমার জন্য হয়েছে: পরীমনি

চিত্রনায়িকা পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। কাছের পাশাপাশি নায়িকার ব্যস্ত সময় কাটে তার সন্তানদের ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি আর ভিডিও প্রকাশ করেন। চার বছর পূর্ণ করল পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। বিশেষ এই দিনে ছেলেকে ঘিরে ঘরোয়া আয়োজন করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মাতৃত্ব নিয়ে আবেগঘন একটি বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, পূণ্যর জন্মদিন  তার কাছেও বিশেষ কারণ এই দিনেই ‘মা পরী’ হিসেবে তার নতুন জীবনের শুরু। 

জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানাতে গিয়ে মিষ্টি এক অভিজ্ঞতার মুখোমুখি হন পরীমনি। ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বলতেই পূণ্য উল্টো তাকে বলে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’। ছেলের এমন শুভেচ্ছায় আবেগাপ্লুত হয়ে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি লেখেন, আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।

পূণ্যর জন্মের পর থেকেই প্রতিবছর ছেলের জন্মদিনকে বিশেষভাবে উদযাপন করেন পরীমনি। এবারও জন্মদিনের প্রথম প্রহরে ঘরোয়া আয়োজনের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা যায়, ঘরের টেবিলজুড়ে রাখা হয়েছে কয়েকটি কেক। চারপাশ সাজানো হয়েছে রঙিন বেলুনে। আর সেই আয়োজনের পাশেই বিছানায় ঘুমিয়ে আছে ছোট্ট পূণ্য। ভিডিওটির ক্যাপশনে মজার ছলে পরীমনি লিখেছেন, আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমনির ছেলে পূণ্য। সন্তানের জন্মের পর থেকেই তার জন্মদিনকে ঘিরে নানা আয়োজন করে আসছেন এই অভিনেত্রী। তবে এবারের আয়োজনে জাঁকজমকের চেয়ে মা-ছেলের ভালোবাসা ও আবেগই যেন বেশি গুরুত্ব পেয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন